, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস




শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:৫৪ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যরা অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন বলেন, নারী শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গঠনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করতে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানু, শিক্ষক মোঃ ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET