, , ,

শিরোনামঃ-




শান্তিগঞ্জের শ্যামনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ৭ জন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৬, ২০:২৯ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে পূর্বের একটি মারামারি ঘটনার সমাধান শেষে শালিস থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন ৭ জন। একজনে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন,  মৃত আশিক মিয়ার ছেলে সাফি মিয়া (৩২),  মৃত আশাদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২১), মৃত রাজা মিয়ার ছেলে লিটন মিয়া, জমশেদ মিয়ার ছেলে হুসাইন মিয়া (১৯), আঙুর মিয়ার ছেলে তুমিম মিয়া (১৫),  মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), মৃত ফরিদ মিয়ার ছেলে সারজান মিয়া(২৩)।

জানা যায় পূর্বে  ঐ গ্রামের আলাল মিয়া ও হিরন মিয়ার লোকজন একই গ্রামের বুল মিয়ার লোককে মারপিট করে। শুক্রবার বিকেলে উক্ত ঘটনাটি শালিসের মাধ্যমে সমাধান হলেও শালিস শেষে বুল মিয়া ও কয়েছ মিয়ার লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে হিরন ও আলাল মিয়ার লোকজন এ-সময় ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে অপর পক্ষ হিরন ও আলাল মিয়ার লোকজনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কতোজন আহত হয়েছে এখনো জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET