যশোরের শার্শায় পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৬ পিচ ভারতীয় মোবাইল ও ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ দুই সহদরকে আটক করেছে পুলিশ।
বুধবার( ১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্তকেন্দ্র এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করা হলে মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকাল তিনটার সময় শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামস্থ আমতলা মেসার্স সরদার ট্রেডার্স নামক কিটনাশক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দুইজনকে আটক করা হয়।
আটকৃত আসামি হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর দুইছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯)।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান,আটকৃত আসামীদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১০, তারিখ-১৩/০১/২৬ রুজু করা হয়ছে।আটকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:









