শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সৈয়দ সাহিল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Stay at home’। বর্তমান মহামারি কোভিড-১৯ বা করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য এই ভিন্নধর্মী গল্প লিখেছেন সৈয়দ রিয়াদ। তিনি বলেন, পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আগে থেকে সচেতনা না থাকায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অনেক তাই আমাদের মত দেশে সবাইকে সচেতন করতেই এই মুহূর্তে এ রকম গল্প নিয়ে নির্মিত মানুষের মধ্যে একটা সচেতনা তৈরি হবে। চলচ্চিত্রটি মৌলভীবাজার শহরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা আহমেদ ফয়ছল, মামুন আহমেদ মুন্না এবং মোরশেদ চৌধুরী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাব্বানী খাঁনের প্রযোজনায় সম্প্রতি “The Creative Factory” নামের ইউটিউব চ্যানেলে ছবির টিজার দর্শক দেখতে পাবেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিবেশনায় ফ্রন্সে আভেক রব্বানী এবং পাওয়ারেড বাই আমাদের প্যারিস ডটকম। এ চলচ্চিত্রে চিত্রনাট্য, ডিজাইন এবং সম্পাদনার কাজ করেন রিয়াদ হাসান হৃদয় ও সংগীত পরিবেশন করেন এ কে মিশু।
পরিচালক সৈয়দ সাহিল বলেন চলচ্চিত্রটির মাধ্যমে সবাইকেই সচেতন করতেই এই মুহূর্তে এ রকম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি সবার ভালো লাগবে এবং সবাই সচেতন হবে।
Please follow and like us:









