রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন, আমাদের সমাজের সর্বস্তরের লোকজন আলেমদেরকে সম্মান দেখায়। তিনি বলেন, আমি একজন উপজেলা নির্বাহী অফিসার আমার চেয়েও আপনাদের মানুষ সম্মান দেখায় বেশি। বিভিন্ন ওয়াজ মাহফিল ও মসজিদের খুৎবায় আপনারা এমন কোনো উস্কানীমূলক বক্তব্য দিবেননা যার ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। শিক্ষক ও ইমামদের উদ্দেশ্যে ইউএনও আরো বলেন, আপনারা অবগত আছেন এ বছরটি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তাই আপনারা বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও জীবনী সম্পর্কেও আলোচনা করবেন। ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় ফিল্ড অফিসার আবদুল মোমেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন মডেল কেয়ারটেকার মোঃ জাফর আহাম্মদ। এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকারগণ উপস্থিত ছিলেন।









