৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সলঙ্গায় পুলিশের মোটরসাইকেল চুরির এক মাস পেরিয়ে গেলেও  সনাক্ত করা হয়নি চোর! 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২৫, ১৯:৫৭ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের ১ টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা উত্তরপাড়া গ্রামে এক আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় তারা পুকুরপাড়ে মোটরসাইকেল দুটি রেখে পায়ে হেঁটে অভিযানে অংশ নেন। অভিযান শেষে ফিরে এসে তারা দেখতে পান, দুটি মোটরসাইকেলের মধ্যে এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত ১ টি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায় গত ২৩ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটলেও, প্রায় এক মাস পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান,আমরা প্রাথমিক ভাবে চোর সনাক্তের চেষ্টা চালাচ্ছি। তবে বিষয়টি নিয়ে (ওসি) স্যারের সাথে কথা বলতে হবে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “যার মোটরসাইকেল চুরি হয়েছে সে অভিযোগ না করলে মামলা হবে কীভাবে?”
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে— পুলিশের মোটরসাইকেল চুরি হলে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত— তা নিয়েই এখন এলাকায় চলছে সমালোচনা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET