, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিকদের সুন্দর লেখনি ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। মহাপরিচালক মো: জসীম উদ্দিন




সাংবাদিকদের সুন্দর লেখনি ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। মহাপরিচালক মো: জসীম উদ্দিন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২২, ১৯:১৭ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংবাদিকরা জাতির বিবেক।সাংবাদিকদের সন্দুর লেখনি ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।সরকারের উন্নয়ন মুলক কমকান্ড প্রচার বিষয়ে অবহিত করণের লক্ষে,স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মো: জসীম উদ্দিন একথা বলেন।এসময় তিনি,সরকারের উন্নয়ন কর্যক্রম জনগনকে অবহিত করার মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে় নেওয়ার আহ্বান জানান।

সোমবার(১৬মে) বিকাল সাড়ে ৩টায় গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে গুইমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রশাসন ও অর্থ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: তৈয়ব আলী,প্রচার ও সমন্বয় পরিচালক শিপলু জামান,ফেনী জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির,খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, রামগড় সহকারি তথ্য অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলি,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অর্থ সম্পাদক শাহ আলম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন,তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন,জনি ভট্টচার্ষ্যসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন,স্বাধীনতোত্তর বাংলাদেদেশের সরকার  ও জনগনের মাঝে সেতুবন্ধন রচনায় ৬৪টি জেলা তথ্য অফিস এবং পার্বত্য অঞ্চলের ৪টি উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে গনযোগাযোগ অধিদপ্তরের প্রচার উদ্বুদ্ধকরণ কর্যক্রম পরিচালিত হচ্ছে।সরকারের নীতি আদর্শ ও উন্নয়ন কার্যক্রমকে সরাসারি আন্ত:ব্যক্তিক ও গণযোগাযোগের মাধ্যমে প্রচার করা এবং দিনবদনের সনদ ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনসহ সকল উন্নয়ন কার্যক্রমের সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এ অধিদপ্তরের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।এছাড়া,সকল শ্রেনীর পেশার মানুষের মধ্যে রচনা গণযোগাযোগ অদিপ্তরের বিশেষ কাজ।জনগণকে সরাসরি উন্নয়নমূলক তথ্যের যোগান দেওয়া এবং জনগণকে সচেতন, শিক্ষিত ও উদ্ধুদ্ধ করা এ অধিদপ্তরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় প্রধান অতিথি বলেন,চট্টগ্রাম ও সিলেট বিভাগে তথ্য অফিসারদের নিয়ে গত ১৪ মে ২০২২ খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডে ১৫ ও ১৬ মে সাজেকে তথ্য অফিস সমূহে অটোমিশন সফটওয়্যার এ পিএ এম এম সফটওয়্যার ও এপিএ মনিরটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি সাংবাদিকদের প্রচারের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও হলুদ সাংবাদিকদের চিহ্নিত করার জন্য আহ্বান জানান।

এসময় তিনি সভা শেষে গুইমারা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে কৌশল বিনিময় করে তিনি তাঁর সফর সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET