, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের ২৩০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত 




সুনামগঞ্জের ২৩০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ২০:২৭ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ২৩০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ হাজার প্রতিনিধি নির্বাচিত হবে। যারা স্কুলের শৃঙ্খলা রক্ষায় কেবিনেটে কাজ করবে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুলে ৮টি পদের বিপরিতে অন্তত অর্ধ শতাধিক করে প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরাই।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলার  সভাপতি, মোদাচ্ছির আলম সুবল স্যার জেলার সীমান্ত এলাকা সহ বেশ কয়েকটি    কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রত্যেকটি কেন্দ্রে (স্কুলে) সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান। শিক্ষার্থীরা   জীবনের শুরুতেই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা করছেন তারা । এতে ভবিষ্যতে রাষ্ট্র কাঠামোয় গণতন্ত্র সুসংহত হবে এবং সাধারণ জনগণও গনতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে সুসংহত করবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET