৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • স্বামী-সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না কোহিনুরের




স্বামী-সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না কোহিনুরের

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৫, ২১:১৭ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের সোনালি ব্যাংক মোড়ে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের উপর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক নারী ও দুই মাসের কোলের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
‎নিহত নারীর নাম কহিনুর বেগম। তিনি উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তিনি পরিবার পরিকল্পনার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ছুটির দিন হওয়ায় স্বামীর মোটর সাইকেলে করে ২ মাসের সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলের সামনে একটি ব্যাটারি চালিত অটো আকস্মিক ব্রেক করে। এ সময় মোটরসাইকেল আরোহী ব্রেক চাপলে ওই নারী তাঁর সন্তানকে নিয়ে ছিটকে পড়ে পাশ দিয়ে অতিক্রম করা একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে সন্তান সহ ঘটনাস্থলেই মারা যান।
‎বিরামপুর থানার উপ-পরিদর্শক এসএম জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।‎
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET