, , ,

শিরোনামঃ-




হত্যা মামলায় গ্রেপ্তার মিরসরাই পৌর প্যানেল মেয়র রাজু

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ১৫:৪৬ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শাহাদাত হোসেন হত্যা মামলায় সোমবার (২৮ জুন) ভোরে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে মিরসরাই থানা হাজতে রাখা হয়েছে।

 প্রসঙ্গ, গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে হত্যা করা হয়। এরপর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায় আলোচিত কাউন্সিলর রাজু। এ ঘটনায় রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহাদাত হোসেনের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।

 এ ঘটনায় মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম জানান, শাহাদাত হোসেন আজিমের (২০) পিতা আব্দুল বাতেন বাদী হয়ে মিরসরাই থানায় কাউন্সিলর রাজুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।ইতিমধ্যেই প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ নেতা জানান, রাজু কাউন্সিলর হওয়ার পূর্বে তার কিছুই ছিলোনা। কিন্তু অবৈধ কাঠ ব্যবসা, নামে-বেনামে জমি দখন সহ নানা অপকর্ম করে বর্তামানে পৌরসভায় তার দুটি বাড়ি সহ অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET