, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী দিলেন মানবতার ফেরিওয়ালা সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার




অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী দিলেন মানবতার ফেরিওয়ালা সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৩ ২০২০, ১৭:১৮ | 1218 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতি করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা মোঃ আল-আমিন সরকার বিরামহীনভাবে ছুটে চলেছেন ইউনিয়নের কর্মহীন, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে। কখনো নিজ অর্থায়নে, কখনো সকারি, চাল, বা খাদ্যসামগ্রী নিয়ে। করোনা মোকাবেলায় শক্ত হাতে অসহায় কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে গিয়ে তিনি ব্যতিক্রমী পথচলা শুরু করেছেন।

তানভীর ইমাম এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আজ রবিবার (০৩ মে) উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা হাই স্কুল মাঠে ৫৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক প্রফেসর ইদ্রিস আলী ও শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

এই মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের সাধারণ মানুষের ক্ষুধা নিবারণে তিনি প্রাণপ্রণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। সবকিছু মাড়িয়ে পূর্নিমাগাঁতী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তাঁর পরিচয় একজন মানবতার ফেরিওয়ালা।
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল-আমিন সরকার বলেন সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি চলাকালে সাধারণ মানুষ যেন খাদ্য সমস্যায় না পড়ে সরাসরি তদারকির মাধ্যমে সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে উপজেলার সাড়ে চার হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা দিয়েছেন। পরিবারগুলো মধ্যে ছিলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করোনার ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কর্মজীবি পরিবার সমূহ। নিজ উদ্যেগে ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট , মাস্ক, সেনিটাইজার বিতরনের ব্যবস্থা করেছেন। উপজেলার জনসাধারণকে তিনি ধৈর্য্য ধরার আহ্বান করেছেন এবং জনগনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরণ করা হচ্ছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাইকে এই সময়কালে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকার আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ থেকে রেহাই পেতে জনসচেতনতার কোন বিকল্প নেই। তাছাড়া সরকারি নির্দেশনায় সবকিছু বন্ধ থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এ ধরণের খাদ্য সহায়তা প্রদান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET