, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অস্ত্র হাতে ভাইরাল জুয়েল চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার




অস্ত্র হাতে ভাইরাল জুয়েল চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২২, ২০:২৪ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। ওসি জানান, ‘চেক ডিজঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। আগে থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।  রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করি।’ কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজঅনারের মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

উল্লেখ্য, ১৪ই জুলাই উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকাল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালায় মনিরুজ্জামান জুয়েলসহ ৭/৮ জন সন্ত্রাসী। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়েলের অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হলে তা দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এদিকে, ছবি ভাইরালের পর তার স্ত্রী ফারজানা হক শুক্রবার রাতে অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।
জানা গেছে, দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও জার্মানির তৈরি অস্ত্রটির মডেল নং এ ৩৫৪৯১৬।

এটি পয়েন্ট ২.২ বোরের রাইফেল। তবে অস্ত্রটির বৈধ লাইসেন্স ছিল মনিরুজ্জামান জুয়েল নামে।

সূত্র-মানবজমিন
Enter
Write to খোরশেদ আলম চৌধুরী
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET