মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ- সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গণ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সম্মিলন-২০১৮ অনুষ্ঠিত হবে আগামীকাল (২মার্চ) শুক্রবার। বেলা ১১ টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি।
দিনব্যাপী এ অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অ্যালামনাই সম্মিলনের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিভিন্ন অনুষদের ডীন ও পরীক্ষা নিয়ন্ত্রক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সম্মিলন-২০১৮ এর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।
দুপুরের পর প্রাক্তনীদের স্মৃতিচারণসহ নির্বাচনের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালাম্নাই এসোসিয়েশন কমিটি গঠন করা হবে। এর আগে ১৪টি বিভাগের বিভাগীয় অ্যালাম্নাই এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটির সদস্যরাই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ও ভোট দিতে পারবেন। এছাড়া সন্ধ্যায় বিশিষ্ট শিল্পী আখি আলমগীরসহ সেরাকণ্ঠের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
Please follow and like us:









