, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আওয়ামী লীগের কমিটি হচ্ছে আধুনিক ও সুসংগঠিত-হেনরী




আওয়ামী লীগের কমিটি হচ্ছে আধুনিক ও সুসংগঠিত-হেনরী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২২, ১৮:২০ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরী
বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগ‌ঞ্জে ওয়ার্ড ও ইউ‌নিয়নের কমিটি হ‌চ্ছে আধুনিক ও সুসংগঠিত। বুধবার ১৬ ফ্রেরুয়ারী বাংলা‌দেশ আওয়ামী লীগীর ৬ নং ছোনগাছা ইউ‌নিয়ন শাখার ত্রি বা‌ষিক স‌ম্মেলন এ কথা বলেন। জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাজে-কর্মে এবং ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল।

তি‌নি আরো বলেন ‘বঙ্গবন্ধু বলেছিলেন জনগণই আমাদের শক্তি এবং ক্ষমতার উৎস। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এসময় উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ সদস‌্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান, আওয়ামীলীগের সিনিয়র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.বিমল কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তা‌লুকদার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET