আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, প্রধান শিক্ষক জহিরুল হক, কবি অবিচল আঃ মান্নান, সরোয়ার হোসেন, মাহমুদ আলম মিঠু, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন মানিক মোল্লা, ইউপি সদস্যা পবিত্র রানী বাড়ৈ, এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত প্রমুখ।









