, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন




আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৯, ১৮:১১ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিন তন্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরদার, মোঃ ইলিয়াস তালুকদার, শফিকুল ইসলাম টিটু, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশীদ প্রমুখ। উপজেলা পরিষদ হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বাস্তবায়ন করা দুর্যোগ সহনীয় বসতঘর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। প্রসংগত, ২০১৮-২০১৯ অর্থ বছরে ২ লাখ ৫৮হাজার ৫শ ৩১টাকা ব্যায়ে আগৈলঝাড়া উপজেলায় ১৭টি বসত ঘর বাস্তবায়ন করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET