, , ,

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় যুবককে হত্যার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ২২:১২ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীসহ শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হল পংকজ বৈদ্য (৩৫) নামের এক যুবক। পংকজের মৃত্যুকে হত্যা বলে দাবি করেছে তার পরিবার। সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত পংকজ পাশ্ববর্তী গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে। আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে রবি হালদারের মেয়ে মিতু বৈদ্যকে বিয়ে করেছিলেন তিনি।
মিতু বৈদ্য জানান, সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পংকজ পানি খেতে চায়। তাকে পানি এনে দেন তিনি। পানি পান করার সময় পংকজের গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসক সুভাষ ভক্তের কাছে নিলে তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক পংকজকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
পংকজের মা তারা রানী বৈদ্য অভিযোগ করেন, শ্বশুড় পরিবারের সাথে পংকজের সু-সম্পর্ক ছিল না। তাই তার ছেলেকে ওই বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পংকজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পংকজের ভাই পরিতোষ বৈদ্য বাদী হয়ে সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET