আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় আইন-শৃংঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আইন-শৃংঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. রফিকুল ইসলাম তালুকদার, থানা ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আ.রশিদ শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস ও উপজেলা কাজী সমিতির সভাপতি নুর মোহাম্মাদসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বর্তমানে আগৈলঝাড়া উপজেলায় আইন শৃংঙ্খলা সন্তোষ জনক বলে জানান থানা ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন।









