, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান




আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ১৮:২৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। আগৈলঝাড়া থেকে প্রকাশিত ‘‘তথ্য পরিক্রমা’’ ম্যাগাজিন ও “আগৈলঝাড়া সংবাদ” পত্রিকার উদ্যোগে সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধণা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধণা প্রাপ্তরা হলেন- মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কর্মক্ষেত্রে প্রশাসনিক দক্ষতার জন্য ইউএনও মোঃ আবুল হাশেম, আইন শৃংখলায় বিশেষ অবদানের জন্য থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, সাংবাদিক কেএম আজদ রহমান, সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, মোঃ মাহবুবুল ইসলাম মাহাবুব, প্রবীর বিশ্বাস ননী, এমএম ওমর আলী সানি, মোঃ জাহিদুল ইসলাম, পলাশ দত্ত, এফএম নাজমুল রিপন, বরুণ বাড়ৈ, স্বপন দাস, জয় রায়, রিপন বিশ্বাস, কাজী মনিরুজ্জামান মনির, মৃদুল দাস, মোঃ মারুফ মোল্লা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET