আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছে ২৫জন। গুরুতর আহতের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার স্বীকার গাড়িটি আটক করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টা ১৫মিনিটে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার পয়সাহাট থেকে লোকালবাস নাঈম বরিশাল ব-১১-০০৬৪নং গাড়ি বরিশালের উদ্যোশে ছেড়ে আসে। চালক মোবাইলে কথা বলার কারনে মহাসড়কের বাইপাসের ফুল্লশ্রী ফকির বাড়ি চৌরাস্তা নামক স্থানে চলন্তগাড়ী গাছের সাথে ধাক্কা লাগে। এসময় আহত হয় উপজেলার আমবৌলা গ্রামের শাহিন ফরাজী(৩২), রামনন্দের আঁক গ্রামের মনজ গাইন(২২), কোটালীপাড়ার বৈশাখী বিশ্বাস(২৫), জয়দেব বিশ্বাস(২৮), সবুজ পান্ডে(২৫), মুক্তা সাজী(২৫), মুক্তার মেয়ে দিগন্ত(২), মিষ্টি দাস(২২মাস), টুঙ্গিপাড়া উপজেলার সুব্রত র্কীত্তনীয়া(৩০), গৌরাঙ্গ(২৭), ভোলানাথ কীত্তনীয়া(৩২), তৃপ্তি অধিকারী(২২), সাতলা গ্রামের সমাপ্তি বাড়ৈ(৪০), বরিশালের ফাতেমা আক্তার(১৮), হাবিবুল্লাহ(২৪), গৌরাঙ্গ অধিকারী(২১), কোহিনুর বেগম(২৫), তার মেয়ে শ্রাবনী(৭)। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার স্বীকার গাড়িটি আটক করে থানায় নিয়েছে।









