আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল বিডি বুলেটিন পত্রিকার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আফরোজা। এসময় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শামীম, সাধারন সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসিম ভুইয়া সেলিম, সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ন-সম্পাদক এস এম ওমর আলী সানী, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, সদস্য বরুন কুমার বাড়ৈ, স্বপন দাস, নাজমুল রিপন, জয় রায়, বিডি বুলেটিনের বার্তা সম্পাদক মাসুদ রানা, ফটো সাংবাদিক এম আমিন রাসেল, স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, মালা প্রমুখ।









