আগৈলঝাড়া প্রতিনিধিঃপটুয়াখালীর সদর ওসির তত্বাবধানে জন্ম নেয়া সেই পাগলীর কন্যা ‘ফাতেমা রহমান’ এর ঠিকানা এখন নিঃসন্তান দম্পত্তির ঘরে। বরিশাল বিভাগীয় বেবী হোম(ছোটমনি নিবাস) আগৈলঝাড়ার গৈলায় আশ্রিত ৬মাসের শিশু ফাতেমা রহ মানকে নিতে এক নিঃসন্তান দম্পত্তি গত ১০ জুলাই বরিশাল শিশু আদালতে আবেদন করেন। তাদের আবে দনের পরিপেক্ষিতে ১৭ জুলাই বরিশাল শিশু আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ নিঃসন্তান দম্পত্তি বরিশাল ইসলামীয়া কলেজের প্রভাষক মু: নুরনবী ছিদ্দিকীকে ওই শিশুটিকে হস্তান্তরের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভা গীয় বেবী হোমে(ছোটমনি নিবাস) ফাতেমা রহমানকে আনুষ্ঠাকিভাবে নিঃসন্তান দম্পত্তির
পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজ সেবা
অফিসের প্রবেশন অফিসার সাজ্জাদ পার ভেজ, বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, নিঃস ন্তান দম্পত্তি ঝালকাঠির বাসিন্দা বরিশাল ইসলামীয়া কলেজের প্রভাষক মু: নুরনবী ছিদ্দিকী, তার স্ত্রী রেহানা আক্তার, বেবীহোমের সাহিদা বেগম, আকলিমা বেগম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শামীম, সাধারন সম্পাদক তপন বসু, সদস্য নাজমুল রিপন প্রমুখ। মু: নুরনবী ছিদ্দিকী ও তার স্ত্রী রেহানা আক্তার জানান, ফাতেমা রহমা নকে তারা ধর্মীয় শিক্ষায় তৈরি করে হাফেজ বানাবেন। বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ নবজা তক ফাতেমা রহমান এর জন্ম সম্পর্কে জানান, গত ১৪ জানুয়ারি পটুয়া খালী জেলা সদরের কমলাপুর এলাকায় প্রসব বেদনায় ছটফট করা মানসিক ভারসাম্যহীন অন্তঃস্বত্তা নারীকে সদর থানার ওসি মোস্তাফিজুর রহ মান মহানুভবতায় দেখিয়ে নিজে পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ওই দিন সন্ধ্যায় কন্যা সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় মানসিক ভারসাম্যহীন ওই প্রসুতি। অনেক খুঁজেও শিশুটির মা’কে না পেয়ে অভিভাকের দায়িত্ব নেন ওসি মোস্তাফিজুর রহমান। হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ জানুয়ারি শিশুটিকে পটুয়াখালী সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। পরিচয়হীন মা হারা এই নবজাতকের পরিচয় নিয়ে জটিলতা দেখা দিলে ওসি মোস্তাফিজুর রহমান তার মৃত মায়ের নামে শিশুটির নাম রাখেন “ফাতেমা রহমান।” পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের হিসাব সহকারী সিদ্দিকুর রহমান ও হাসপাতালের একজন নার্স আনুষ্ঠানিক ভাবেশিশু ফাতেমাকে আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করেন। উল্লেখ্য,আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমে (ছোটমনি নিবাস)
১৩৪জন শিশুর মধ্যে আছে ২১জন। বাকি ১১৩জনকে বিভিন্ন বিভিন্ন জায়গায় হস্তা ন্তর করা হয়েছে।









