আজ(১০ জানুয়ারী) মতলব উত্তর ফরাজীকান্দি ইউনিয়নের জনপ্রিয় যুবক আলমগীর হায়দারের ৯ম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আলমগীর হাজারো মানুষকে কাঁদিয়ে চলেযায় না ফেরার দেশে।
এই যুবক পেশায় ছিল একজন স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্যসেবা মানুষের বাড়ী বাড়ী পৌঁছেদেবার মাধ্যমে তিনি নারী, পুরুষ, কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সের মানুষদের সাথে তার গড়ে উঠে সখ্যতা। সেইসাথে খেলাধুলা, সামাজিক কার্যক্রমসহ এমন কোন ভালকাজ নেই যেখানে সে নিজেকে সম্পৃক্ত করেনি। দরিদ্রের চিকিৎসা, বিয়ে, লেখাপড়াসহ এজাতীয় কাজে আর্থিক যোগানের ব্যবস্থা করতে নিজে ও মানুষের কাছথেকে অর্থ সংগ্রহ করে সাহযোগীতা ছিল তার অন্যতম প্রধান নেশা। আর এসব করে করেই আলমগীর হায়দার দিনে দিনে নিজেকে নিয়েযায় জনপ্রিয়তার অন্যন্য উচ্চতায়। তাইতো তার মৃত্যুতে কাঁদেনি তখন এমন লোক খুজে পাওয়া ছিল দায়।
জানাযায় তীব্রশীত ও সত্যপ্রবাহের মধ্যেও চরকালিয়া মাঠে চোখেদেখা এযাবৎকালের সর্ববৃহৎ জানাযা ছিল আলমগীর হায়দারেরটি। জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে সকলেই কেঁদেছেন, কেউ কেউ কেঁদেছিলেন অঝোরধারায়। কেউবা কান্না থামাতে পারবেনা সেই ভয়ে আলোচনা করতে মাইক্রোফোনই হাতেনেয়নি। এরই নাম আলমগীর হায়দার, এরই নাম জনপ্রিয়তা। সেই মানুষটির আজ ৯ম মৃত্যু বার্ষিকী।
৯ম মৃত্যু বার্ষিকীতে পরিবারেরর পক্ষথেকে বাবা শাহনেওয়াজ বেপারী ও শুভাকাঙ্খিরা আলমগীর হায়দারের জন্য দোয়া চেয়েছেন।
Please follow and like us:









