, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা শুরু




আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা শুরু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২৩, ২১:১৫ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। । দু’দিন ব্যাপী ৩টি বিষয়ের উপর ( বাংলা, ইংরেজি ও গণিত) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(গভ: রেজি: নং-এস-১০২৮/৯৮) এর আওতাধীন ‘ আটোয়ারী কিন্ডার গার্টেন কেন্দ্রের ভেন্যু হিসেবে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে উপজেলার ৫ টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এখানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের শিক্ষক মোঃ বাসেত আলী। অপরদিকে একই তারিখ ও সময়ে জেলা কিন্ডার গার্টেন সোসাইটি পঞ্চগড়-এর আওতাধীন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ টি কিন্ডার গার্টেনের ৫৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন মোঃ তেহিদুল ইসলাম। পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET