, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২২, ১৮:৩৬ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার ( ১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় মাদক , জুয়া, চোরাচালান, চুরি, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন, ফকিরগঞ্জ বাজারের ড্রেনের ¯øাবের উপর দোকান বসিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি, উঠতি বয়সের কিশোর-কিশোরীদের প্রেম খেলা, তোড়িয়া ইউনিয়নের পশ্চিম দারখোর গ্রামের জিয়ার আলীর পুত্র মোঃ ফয়জুল হক(৪৫) কর্তৃক আল্লাহ, রাসুল(সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননা ও কুটুক্তিমুলক কথা বলা, আটোয়ারী হতে বোদা সড়কের কাজের স্থবিরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয় সমুহ কার্যকর করতে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম ,বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মাসুদ রানা, অধ্যক্ষ এম.এ মান্নান, উপাধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় মন্তব্য করা হয়। সভাপতি তার বক্তব্যে সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET