, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে আখচাষীদের নিয়ে আলোচনা সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২০, ২০:২৯ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আখচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল লিঃ এর আয়োজনে আখ রোপন লক্ষ্যমাত্রা অর্জন ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহ নিশ্চিত করনে আখচাষীদের সাথে উপজেলার মির্জাপুর আখ ক্রয় কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী রুহুল আমিন সরকার। পঞ্চগড় চিনিকলের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, পঞ্চগড় কেন্দ্রিয় আখচাষী সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীন আহম্মেদ। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আখচাষীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ কলিম উদ্দীন, মোঃ আবু সালেক, আখচাষী ও ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় চিনিকল লিঃ এর মহা ব্যবস্থাপক (কৃষি) জগেশ্বর চৌধুরী। আলোচনা সভায় বিশিষ্ট আখচাষী ও উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, চিনিকলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী জোন কর্মকর্তা, বিভিন্ন ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি ,উপজেলার পাঁচটি ইক্ষু ক্রয় কেন্দ্রের সেন্টার ইনচার্জ, ইক্ষু উন্নয়ন সহকারী সহ আখচাষীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET