“ শিখবে শিশু হেসে খেলে, শাস্তি মুক্ত পরিবেশ পেলে” “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রেখে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। ফকিরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এম এ মান্নান, সহকারী ইন্সট্রাক্টর মোঃ রুহুল আমিন প্রধান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









