, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ১৬:৪২ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৮ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, বেপরোয়াভাবে মোটর বাইক চালানো, অপরিচিত এবং বহিরাগত যুবক মোটর বাইক নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করা সহ সম্প্রতি শিক্ষার্থীদের সরকারী অনুদানের জন্য অনলাইনে আবদন করার হিড়িক সম্পর্কে আলেচনা হয়। সভায় সার্বিক পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন ।সরকারি অনুদানের বিষয় নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, প্রতি বছর যেভাবে সরকারিভাবে গরীব ও মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়, ঠিক এবারও সেভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সরকারিভাবে আর্থিক সহায়তার চিঠি পাওয়া গেছে। তবে শিক্ষার্থীরা বর্তমানে গণহারে আবেদন করা শুরু করেছে ।তিনি বলেন, সরকারিভাবে গণহারে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার কোন চিঠি পাওয়া যায় নি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান, বালাপাড়া ও গিরাগাঁও সীমান্ত ফাঁড়ীর বিজিবি কোম্পানী কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET