, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ২৩:১৮ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি উপজেলার ছোটদাপ গ্রামের সফিকুলের কলেজ পড়ুয়া পুত্র ফাহিদ হাসান সিফাত(১৮)কে নির্মমভাবে হত্যার মর্মান্তিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। ইতিপুর্বে উপজেলায় বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় মামলা হলেও দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়া এবং মাদকাসক্তদের কারণে এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলে সভায় আলোচনা হয়। এছাড়া মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, নারী নির্যাতন, জুয়া খেলা, , সড়কে মোটর বাইক,সিএনজি, অটো বাইকে এলইডি লাইট লাগিয়ে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেল ও মটর সাইকেল বা পথচারীদের বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করা, মাহিন্দ্র ,নসিমন, করিমন, অটো রিক্সা. ব্যাটারী চালিত ভ্যানগাড়ী বেপরোয়াভাবে চালানো, সীমান্তরক্ষী বিজিবি বাহিনীকে সীমান্ত রক্ষায় আরো কঠোর ভুমিকা পালন, সামাজিক অবক্ষয় রোধ বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমুয়ুন কবীর,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, গিরাগাঁও ও বালাপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET