, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন




আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২১, ১৬:১২ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় , মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা স্থায়ী কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ৩য় তলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আইসিটি অফিসার মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে কম্পিউটার প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষনের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক হুসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভা:প্রা:) কাজী ফজলে বারী সুজা। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম , আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.ইউসুফ আলী সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীগন উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস্রা জানান, এ প্রশিক্ষণ আজ ২৫ জানুয়ারি হতে শুরু হয়ে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। প্রতি ব্যাচে ২৪ জন প্রশিক্ষনার্থী দুইদিন করে প্রশিক্ষণ গ্রহন করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET