, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা




আটোয়ারীতে কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৬:২২ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামুলক বেশকিছু পদক্ষেপ গ্রহন সহ বিধি নিষেধ জারী করেছেন প্রশাসন। জনস্বার্থে জারীকৃত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। পঞ্চগড় জেলা প্রশাসকের দিকনির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আটোয়ারী উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় শারীরিক দুরত্ব বজায় না রাখা, বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা, অননুমোদিত দোকান খোলা রাখা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোট ১৪ জনকে ১৩,৯৫০/- টাকা অর্থদন্ডের নির্দেশ প্রদান করেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন। অপরাধীরা তাৎক্ষনিক অর্থদন্ড পরিশোধ করে মুক্তি পায়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা প্রতিদিন বিভিন্ন হাট বাজার মনিটরিং, করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য বিধি মেনে চলা, শারীরিক দুরত্ব বজায় রাখা , ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের বিধি নিষেধ মেনে চলা সম্পর্কে সচেতন সহ সতর্ক করছেন। প্রয়োজনে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টও পরিচালনা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET