, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২১, ১৫:১৬ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন প্রতিশেধক টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সর্বপ্রথম তার নিজের শরীরে কোভিড-১৯ প্রতিশেধক টিকা প্রয়োগের মাধ্যমে টিকাদান কর্মসুচির শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, আইসিটি অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাবেক অধ্যাপক আলহাজ্ব রমজান আলী উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছায় কোভিড-১৯ প্রতিশেধক টিকা গ্রহন করেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধা সহ প্রায় ৫০জন রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা প্রতিশেধক টিকা গ্রহন করেছেন। আটোয়ারী উপজেলার সাধারণ মানুষের জন্য উপহার সরূপ কোভিড-১৯ সংক্রমন প্রতিশেধক টিকা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আটোয়ারীবাসী। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর বলেন, যে কোন টিকা মানুষের শরীরে উপকারে আসে, ক্ষতির কোন আশঙ্কা নেই। কেউ টিকা গ্রহন না করলে বাধ্য করা হবে না। টিকা গ্রহনের পর কারো কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভয়ের কোন কারন নেই। তিনি বলেন, কেহ না জেনে গুজব ছড়াতে পারে, গুজবে কান না দেয়ার জন্য তিনি পরামর্শ দেন। হাসপাতাল চত্ত্বরে পৃথক পৃথকভাবে মহিলা বুথ ও পুরুষ বুথ খোলা হয়েছে। রেজিস্ট্রেশনের পর ম্যাসেজ পেলে শৃঙ্খলার সহিত টিকা গ্রহনের অনুরোধ জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET