, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে ৪ যুবক




আটোয়ারীতে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে ৪ যুবক

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ১৯:২৩ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছে স্থানীয় ৪ যুবক। বুধবার (৬মে) সকালে উপজেলার বারআউলিয়া ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় চার যুবকের উদ্দ্যেগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জানাগেছে, মির্জাপর ইউনিয়নের বারআউলিয়া এলাকার যুবক ধরনী কান্ত বর্মন, ফয়সাল কবির, বাবুল ইসলাম ও আব্দুর রাজ্জাক একত্রে ব্যক্তিগত তহবিল জমিয়ে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কেশব চন্দ্র বর্মন, শিক্ষক মো: খালেকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় দু’শত মানুষকে চাল, ডাল, আলু, তেল ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET