, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমান আদালতের রায়ে কারাদন্ড

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:১৭ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ দুই যুবক পুলিশের হাতে আটক, অত:পর ভ্রাম্যমান আদালতের রায়ে কারাদন্ড। জানাগেছে, শুক্রবার পহেলা মে দিবাগত রাত প্রায় সাড়ে আটটার দিকে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহলদল ধামোর এলাকায় টহল দিচ্ছিল। এসময় ধামোর বালিকা বিদ্যালয়ের কাছে অসময়ে যুবকরা ঘোরাঘুরি করায় সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যুবকদের প্রত্যেকতে তিনমাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। কারাদন্ডাদেশ প্রাপ্ত যুবকরা হলো ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী গ্রামের আব্বাস আলীর পুত্র মোঃ মিন্টু (২২) ও একই ইউনিয়নের বারাগাঁও গ্রামের আলী আফসারের পুত্র মোঃ সুমন (২০)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET