, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে গ্রামিণ শিক্ষিত বেকার যুবদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান




আটোয়ারীতে গ্রামিণ শিক্ষিত বেকার যুবদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৮:০৪ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে গ্রামিণ শিক্ষিত বেকার যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও গ্রামিণ দরিদ্র অসহায় মহিলাদের ছাগল পালন কর্মসুচি সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ফেডারেশনের কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম। ফেডারেশনের সেক্রেটারী মোঃ আজিজুল হাকিমের সঞ্চালনায় কম্পিউটার প্রশিক্ষনার্থী শিক্ষিত বেকার যুবদের উদ্দেশ্যে ও সুবিধাভোগী ছাগল পালনকারী মহিলাদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, পঞ্চগড়ের সোশ্যাল ডেভলপমেন্ট অফিসার সুবর্ণ চৌধুরী, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী । ফেডারেশন চেয়ারম্যান তার স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সামাজিক উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করে আসছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET