, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত




আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৩:৫৫ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। বীমা দিবস সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের উপর পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ঢাকা’র সিনিয়র ডিজিএম  মোস্তফা আল কামাল, সন্ধানী লাইফ ইন্সুরেন্স  পঞ্চগড়ের রিজিওনাল কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ  পঞ্চগড়ের সিনিয়র ম্যানেজার আজিজার রহমান বেলাল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ পঞ্চগড় জোন-এর ব্রাঞ্চ ম্যানেজার সাইদুর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোং লিঃ পঞ্চগড়ের জেলা কো- অর্ডিনেটর সামশুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ পঞ্চগড় জোন-এর এফএ আশরাফুল ইসলাম প্রমুখ।

এদেশে সর্বপ্রথম মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১লা মার্চ বীমা দিবস পালন হতে যাচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীমা প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET