, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ১৭:২৮ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২রা মার্চ সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম সরকার । উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নসিবুল হক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET