, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা




আটোয়ারীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ২২:১৮ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ আগস্ট ২০২০ স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। কোভিড-১৯ সংক্রমন কালে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। সভায় মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারণে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য বেশকিছু কর্মসুচি গ্রহণ করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতিমুলক সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমির সম্পাদক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET