, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে জেলা পরিষদের অর্থায়নে মসজিদ উন্নয়নের কাজ উদ্বোধন




আটোয়ারীতে জেলা পরিষদের অর্থায়নে মসজিদ উন্নয়নের কাজ উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১৬:১১ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা পরিষদের অর্থায়নে মসজিদের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাধানগর সরকারপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে মসজিদ পরিচালনা কমিটি সহ এলাকার মুসল্লীগণ উপস্থিত ছিলেন। একই তারিখে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বড়দাপ জামে মসজিদের অজুখানা নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বকুল। এখানে বিশেষ অতিথি হিসেবে রাধানগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মজিবর রহমান , ইউপি সদস্য মোঃ আব ছালেক (সহিদুল) সহ স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পঞ্চগড় জেলা পরিষদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছে। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে এবং সামাজিক অবক্ষয় রোধ করতে বাস্তবমুখী ভুমিকা রাখতে এলাকাবাসীকে অনুরোধ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET