, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ২১:৫১ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবার ও থানা সুত্রে জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত মইজ উদ্দীনের স্ত্রী জরিনা বেওয়া (৮৫) বয়সের ভাড়ে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসা করেও কোন সুফল পায়নি পরিবারের লোকজন। জরিনা বেওয়া প্রায় সময় বাড়ি থেকে বের হয়ে যায়। কেন বাড়ি থেকে বের হচ্ছে এবং কোথায় যাচ্ছে নিজেও বলতে পারেন না তিনি। রবিবার ( ৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঘরের বিছানায় জরিনা বেওয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে পরদিন সোমবার ( ৫ অক্টোবর) দুপুরে বাড়ির পিছনের পুকুর হতে ভাসমান অবস্থায় এলাকার লোকজন জরিনা বেওয়ার লাশ উদ্ধার করে। আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET