মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ফায়ার সার্ভিসের উদ্যোগে আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার বোদা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মৌলিক প্রশিক্ষণ বিষয়ক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম। প্রশিক্ষণে
অগ্নি নির্বাপন, ভূমিকম্প ও বজ্রপাতের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে বিদ্যালয় মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বোদা ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকশ দল, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম সহ সকল শিক্ষক-ছাত্রী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।









