, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে ফিল্মি কায়দায় জমি দখলের চেষ্টা! বসত বাড়িতে অগ্নি সংযোগ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৮:২২ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বহিরাগত ভাড়া করা সন্ত্রাসী কর্তৃক ফিল্মি স্টাইলে জমি দখল ও বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বসত বাড়িতে অগ্নিসংযোগ সহ ফিল্মি কায়দায় তান্ডব চালানোর সময় এলাকাবাসীর হাতে ৬ সন্ত্রাসী আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামে। এলাকাবাসী জানান, মঙ্গলবার (৩মার্চ) দুপুরে ১৫/২০ জন অপরিচিত যুবক পুর্ব পরিকল্পিত ভাবে বারআউলিয়া গ্রামে এসে তৈয়ব আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়িতে একদল ভাড়া করা সন্ত্রাসী প্রবেশ করে অনাকাঙ্খিতভাবে এলোপাথারী মারপিট শুরু করে এবং কেরোসিন ঢেলে বাড়িতে অগ্নিসংযোগ ঘটায়। এঅবস্থায় বাড়ির লোকজনের চিল্লাহল্লা শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এসময় এলাকাবাসী উপজেলার সাতখামার গ্রামের মোঃ সফিয়ার রহমানের পুত্র মোঃ নুরুল ইসলাম (২৫), মোঃ আব্দুস সামাদের পুত্র মোঃ রুবায়েত হোসেন সবুজ (২০), বোদা উপজেলার কলেজ পাড়ার মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ রিপন ইসলাম (২০), একই উপজেলার হাজিপুর জমাদারপাড়ার মোঃ পলাশ রহমানের পুত্র মোঃ আনজান পিয়াল (১৯), বোদা সর্দারপাড়া গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলামের পুত্র মোঃ হাবিবুল্লাহ বাধন (২০), বোদা সরকার পাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ শাহরিয়ার আলম প্রিন্স (২০) নামের ৬ বহিরাগত যুবককে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার রোসানল হতে ওই ৬ যুবককে উদ্ধার করে আটোয়ারী থানায় নিয়ে আসে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে পঞ্চগড় হতে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং সন্ত্রাসীদের হামলায় আহত গৃহকর্তা মোঃ তৈয়ব আলী, হাসিনা বেগম সহ ৩জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য আটোয়ারী হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওইদিন সন্ধ্যায় তৈয়ব আলীর কন্যা মোছাঃ তানজিনা বেগম (২৮) বাদী হয়ে উপজেলার বার আউলিয়া গ্রামের মৃত দবিরুল ইসলামের পুত্র মোঃ দারাজুল ইসলাম সহ ১২ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET