, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আটোয়ারীতে বাংলাদেশ ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী




আটোয়ারীতে বাংলাদেশ ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ২১:২০ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারীতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আয়োজনে বুধবার পহেলা জানুয়ারি উপজেলা দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সায়মন আক্তার সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারী উপজেলার আহবায়ক এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত ই খুদা, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্যাহেল বাকী, সদস্য শাহাদত হোসেন সাজ্জাদ,সদস্য জহিরুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাঃ সম্পাদক বদিউজ্জামান মানিক প্রমুখ।

বক্তরা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ সরকার বিএনপি নেত্রী গণতন্ত্রের মানস কন্যা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মক্ত করে এদেশে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ সহ ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET