, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বিজ্ঞান মেলার সমাপনি

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৯:২১ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চত্বরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা ,অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র প্রমুখ।

 

সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলায় শিখনীয় নিজস্ব অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মেলার শ্রেষ্ঠ ক্ষুদে বিজ্ঞানী, শ্রেষ্ঠ স্টল, অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং মেলায় অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। সুত্র জানায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET