বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমন (কোভিড-১৯) ঝড় মহামারি আকার ধারণ করে মানুষকে অস্থির করে তুলেছে। আমাদের বাংলাদেশও এ মহামারি থেকে রেহাই পাচ্ছেনা। এ মহামারি থেকে মানুষকে বাঁচাতে সরকার জনসচেতনতামুলক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। সম্প্রতি পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা জনসচেতনতা সৃষ্টি করতে হাট বাজার, পাড়া মহল্লা সহ মানুষের বাড়ি বাড়ি গেছেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনসমাগম রোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিত করনে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারংবার সতর্ক করা সত্বেও সামাজিক দুরত্ব নিশ্চিতে অনীহা ও ব্যর্থ হওয়ায়, অনুমোদনহীন দোকান খোলা রাখা এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি করার অপরাধে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১১,২০০/- টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান খান শাওন। অপরদিকে একই সময়ে একই অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জনের নিকট হতে মোট ১০,৫৮০/- টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।









