, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২০, ১৭:৩৪ | 1014 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২০ -২১ অর্থ বছরে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রনোদনা ও পুনর্বাসন সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জনে কৃষকদের অবদান অতুলনীয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় আজ ২২৫ জন ও পুনর্বাসনের আওতায় ২০০ জনকে প্রত্যেককে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রনোদনা তালিকাভুক্ত কৃষকদের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, চিনা বাদাম, শীতকালীন মুগ ও পিঁয়াজ বীজ এবং পুনর্বাসন তালিকাভুক্তদের মাঝে গম, সূর্য্যমূখী, চিনাবাদাম ও টমেটো বীজ বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET