পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামের মৃত মজির উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিল উদ্দীন (৭২) ব্রেইন স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের লোকজন মরহুমের লাশ রাতেই বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার ( ২৭ ডিসেম্বর) বাদ জুম্মা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান) উপস্থিত থেকে
আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গার্ড অব অনার দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা মফিল উদ্দীনকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের জানাযার নামাজ শেষে উপজেলার বড়দাপ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র – ২ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজ সহ দাফন কার্যে রাষ্ট্রীয় প্রতিনিধি ছাড়াও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও হীতাকাঙ্খী সহ অনেকেই উপস্থিত ছিলেন।









