, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন




আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৮:৪৫ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট, আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহামান (৭৩) বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওইদিন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন ঈদগাঁহ মাঠে বাদ আছর রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান উপস্থিত থেকে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গার্ড অব অনার দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের জানাযার নামাজ শেষে উপজেলার মানিকপীর পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র – ৩ কন্যা, নাতি-নাতনী, বীর মুক্তিযোদ্ধা ছোট দুই ভাই, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET