করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) মহামারি নীরবে বিস্তৃতি লাভ করছে। বিশ্বকে ফেলেছে নিস্তব্ধতায়। এ মহামারি থেকে মানুষকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, জনসমাগম রোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে সরকার বা প্রশাসন , আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি, রাজনৈতিক দল,এনজিও সহ গণমাধ্যমকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বারংবার সতর্ক করা সত্বেও অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছেন। শনিবার ( ১৮ এপ্রিল) পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নির্দেশনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করা, ব্যাটারী চালিত ইজি বাইক ও ভ্যান নিষিদ্ধ করা সত্বেও রাস্তায় বের করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পৃথক পৃথকভাবে ৮জনের নিকট হতে মোট ৯৫০/- টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান খান শাওন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী সৈয়দপুর সেনানীবাসের একটি চৌকশ টিম।









