, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস এর শাখা অফিস উদ্বোধন




আটোয়ারীতে মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস এর শাখা অফিস উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ১০:০২ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের সুনামধন্য হজ্জ এজেন্সী ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ (হজ্জ লাইসেন্স নং-৯৮২, ওমরাহ লাইসেন্স নং ৪৬১, আইএটিএ লাইসেন্স নং-৪২৩১০৫০৫)-এর আটোয়ারী শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজারে অবস্থিত তাজু স্মৃতি মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আটোয়ারী শাখা অফিস উদ্বোধন করেন ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর চেয়ারম্যান আলহাজ¦ মাওঃ গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক। আটোয়ারী শাখা অফিস পরিচালনার দায়িত্ব গ্রহন করেন আলহাজ¦ মোঃ খায়রুল আলম। আলহাজ¦ মাওঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস এর তত্বাবধানে হজ্জব্রত পালনকারীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, আলহাজ¦ তাছাফুর রহমান বাচ্চু, আলহাজ¦ খায়রুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের হজ্জ গমনেচ্ছুক ব্যক্তিদের আর্থিক,শারীরিক ও মানসিক হয়রানি থেকে মুক্তির জন্য আটোয়ারীতে শাখা অফিস খোলা হলো। তিনি বলেন, ‘ মদিনা ষ্টার ট্যুরস এন্ড ট্রাভেলস’ দীর্ঘদিন ধরে হাজীদের কল্যাণে সেবা দিয়ে আসছে। এসময় স্থানীয় আলহাজ¦বৃন্দ, আসন্ন হজ্জ গমনেচ্ছুক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET